মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ১০০% আশাবাদি মুফতি রুহুল আমীন

মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ১০০% আশাবাদি মুফতি রুহুল আমীন

পাথেয় রিপোর্ট : খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি একশো পর্সেন্ট আশাবাদি, আমিই মনোনয়ন পাবো ইনশাআল্লাহ।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন কিনা জানতেই চাইলে রোববার দুপুরে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আমি আস্থা রাখছি। তিনি অবশ্যই নড়াইল-১ আসনে আমাকে মনোনয়ন দেবেন।

নড়াইল-২ আসন নিয়ে কাজ করছিলেন কিনা জানতে চাইলে মুফতি রুহুল আমীন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কে বললো, আমি কখনোই নড়াইল ২ আসন নিয়ে কাজ করিনি। শুরু থেকেই নড়াইল-১ আসনে মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়তে চেয়েছি।

মহাজোটের পক্ষ হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন লড়ার জন্য ইতোমধ্যেই খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান মুফতি রুহুল আমীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সে লক্ষ্যে গতকাল শনিবার তিনি মনোনয়ন ফরমও কিনেছেন।

মুফতি রুহুল আমীনের প্রেস উইন জানিয়েছে, শনিবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম কেনেন তার ছেলে মাওলানা উসামা আমিনসহ কয়েকজন প্রতিনিধি। নড়াইল ১ আসন থেকে তার জন্য মনোনয়ন ফরম কেনা হয়।

মুফতি রুহুল আমীন গত কয়েক মাস ধরেই নড়াইল ১ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এলাকায় প্রচারণাসহ তার নামে পোস্টারিং করেছে তার সমর্থকরা।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদা। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সে লক্ষ্যে আওয়ামী লীগ ৯ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। দলটি প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি করছে ৩০ হাজার টাকায়।

জাতীয় পার্টিসহ অন্যান্য কয়েকটি দলও ১১ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

প্রসঙ্গত, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান মুফতি রুহুল আমীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বহুদিন যাবৎ। আলেমদের মধ্যে তিনি আওয়ামী ঘরানার হিসেবেও পরিচিত। ৪ নভেম্বরেরর শোকরানা মাহফিলে তার ভক্তরা হাজির হয় হলুদ গেঞ্জিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা সম্বলিত পোশাক পরে। বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রীকে কওমী জননী হিসেবেও আখ্যা দেন। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে সমালোচনা করেন তরুণ ও প্রবীণ আলেমগণ। মুফতি রুহুল আমীন দক্ষিণবঙ্গে বিখ্যাত আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ.-এর সাহেবজাদা।

সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *