পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ মহারাষ্ট্রের নন্দীর জেলার তাদের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করেছে।
এ নির্বাচনে সর্বসম্মতিক্রমে জমিয়তে উলামায়ে হিন্দের নন্দীর জেলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মাওলানা উসমান ফয়সাল কাসেমী। সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল ওয়াহিদ। এছাড়াও জেলার জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রহিম আহমদ খান, মাওলানা মুজাহিদ, মুফতি শফী ও মাওলানা আব্দুল মান্নান চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদ পেয়েছেন ক্বারী মুহম্মদ আসআদ।
এছাড়াও নন্দীর শহর সভাপতি পদে আসিফ নদভী, সহ সভাপতি পদে মুফতি আজম কাসেমী, মাওলানা আজহার ইশায়াতী ও মুহম্মদ উবায়দুল্লাহ, জেনারেল সেক্রেটারি পদে মুহম্মদ শুআইব, সেক্রেটারি পদে এডভোকেট শাইখ মাহমুদ, উয়াইস আহমদ কুরায়শী ও আব্দুস সাত্তার চৌপালা, এবং কোষাধ্যক্ষ পদে মুহম্মদ ওয়াসিম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (০২ মার্চ) সকাল ১০ টায় মহারাষ্ট্র জমিয়তে হিন্দ সভাপতি মাওলানা নাদিম সিদ্দিকীর সভাপতিত্বে নন্দীরের মাদারাসায়ে আরাবিয়া তাজবিদুল কোরআন মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় নির্বাচনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, মাওলানা ক্বারী শামসুল হক, এডভোকেট তহুর খান পাঠন, মাওরানা আমজাদ হুসাইন, মুফতি বেলাল, মাওলানা আব্দুল ওয়াহাব প্রমুখ ওলামায়ে কেরাম।
/এএ


