‘মাদক, জঙ্গিবাদ ও গুজবের বিরুদ্ধে জোরালো ভূমিকা নিন’

‘মাদক, জঙ্গিবাদ ও গুজবের বিরুদ্ধে জোরালো ভূমিকা নিন’

পাথেয় রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাদক, জঙ্গিবাদ ও গুজবের বিরুদ্ধে ২৫ বিসিএস ফোরাম ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিসিএস ২৫ ফোরাম আয়োজিত কৃতি কর্মকর্তা সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর এ কর্মরত বিসিএস কর্মকর্তাদের সাধারণত এ ধরনের সমন্বিত আয়োজন সচরাচর চোখে পড়ে না। বিসিএস ২৫ ফোরাম এ ধরনের আয়োজন করে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ মনোভাবের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তার সত্যিকার অর্থে বিরল৷ আশা করি, আগামী দিনেও তাদের এই পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ বজায় থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে মাদক, জঙ্গিবাদ ও গুজবের বিরুদ্ধে ২৫ বিসিএস ফোরাম ভূমিকা রাখবে।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বিশেষ অতিথির বক্তব্যে অংশ নিয়ে বলেন, বিসিএস ২৫ ফোরামের এ ধরনের আয়োজন জনপ্রশাসনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। জনপ্রশাসনের অন্যান্য ব্যাচের কর্মকর্তারাও ২৫ ফোরামের এ ধরনের মহতী আয়োজনকে অনুসরণ করে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস৷

সংগঠনের সভাপতি কামরুল আহসান তালুকদার সভাপতির বক্তব্যে বলেন, আমরা আমাদের ব্যাচের কৃতি কর্মকর্তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে কর্মক্ষেত্রে তাদের অনন্য দক্ষতা ও পেশাগত ডিগ্রি অর্জনকে মানুষের সামনে উপস্থাপন করতে চাই। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন নিঃসন্দেহে কর্মকর্তাদের অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে৷

প্রসঙ্গত, বিসিএস ২৫ ব্যাচের মোট ২৬১০ কর্মকর্তার মধ্যে ২১টি ক্যাডার হতে কর্মক্ষেত্র অনন্য অবদান রাখায় এবং নিজ নিজ পেশায় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ১১৩ জন কর্মকর্তাকে সম্মাননায় ভূষিত করে। সম্মাননার অংশ হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও মেডেল কৃতি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

অন্যান্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ লতিফ, সম্মাননা কমিটির আহ্বায়ক ড. কাজী জাকির হোসেন, সংগঠনের সদস্য আবদুল আহাদ, গোলাম মোস্তফা রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *