মাস্ক পরিধান না করায় থাই প্রধানমন্ত্রীকে জরিমানা

মাস্ক পরিধান না করায় থাই প্রধানমন্ত্রীকে জরিমানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচাকে মাস্ক না পরায় ছয় হাজার বাথ বা ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ব্যাংককের গভর্নর কাওয়ানমুয়াং এ তথ্য জানিয়েছেন।

ব্যাংককের গভর্নর অশ্বিন কোয়ানমুয়াং বলেন, তিনি, শহরের পুলিশ প্রধান এবং আরেকজন কর্মকর্তা মিলে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৬ হাজার বাথ জরিমানা সংগ্রহ করতে গিয়েছিলেন। প্রথমবার অপরাধ করায় জরিমানার পরিমাণ কম ছিল।

আরও পড়ুন: হেফাজতের কমিটির পাঁচজনের চারজনই বাবুনগরীর আত্মীয়

সোমবার (২৬ এপ্রিল) থেকে দেশের ৪৮ প্রদেশে জনসম্মুখে মাস্ক পরার নির্দেশনা জারি করেছে থাই সরকার। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবিতে থাই প্রধানমন্ত্রীকে মাস্ক ছাড়া দেখা যায়। করোনাভাইরাসের টিকার বিষয়ে একটি বৈঠকে সভাপতিত্ব করার ছবি ছিল সেটি। এরপর অনলাইনে ব্যাপক সমালোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *