মিরপুরে মারা যাওয়া বৃদ্ধের ডাক্তারও করোনাক্রান্ত

মিরপুরে মারা যাওয়া বৃদ্ধের ডাক্তারও করোনাক্রান্ত

মিরপুরে মারা যাওয়া বৃদ্ধের ডাক্তারও করোনাক্রান্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: রাজধানীর মিরপুরের তোলারবাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধের চিকিৎসকও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি মারা যাওয়া বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন।

রোববার রাতে চিকিৎসকের পারিবারিক বন্ধু ডা. শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ওই চিকিৎসক আগের চেয়ে ভালো আছেন বলে জানা গেছে।

ওই আক্রান্ত চিকিৎসক জানিয়েছেন, আমি এখন ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

ওই চিকিৎসকের পারিবারিক বন্ধু ডা. শরীফ বলেন, যে বৃদ্ধ মারা গেছেন তার চিকিৎসা দিয়েছেন আক্রান্ত ডাক্তার। শনিবার সকাল থেকেই তার সমস্যা শুরু হয়েছিল। রবিবার দুপুর নাগাদ শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আপাতত ভালো আছেন। তাকে এখন হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, তিনি ডেল্টা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে টোলারবাগের ওই বৃদ্ধকে চিকিৎসা দিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা এখনও হোম কোয়ারেন্টিনে আছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মারা যাওয়া মিরপুরের তোলারবাগের ওই বৃদ্ধ ছিলেন দেশে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *