মুশফিক-মিঠুনের ফিফটিতে লড়ছে বাংলাদেশ

মুশফিক-মিঠুনের ফিফটিতে লড়ছে বাংলাদেশ

পাথেয় রিপোর্ট : এশিয়া কাপে আজ সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয় করছে বাংলাদেশ। আঙুলের চোটের জন্য এ ম্যাচে বসিয়ে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। ওপেনারদের ব্যর্থতায় তড়িঘড়ি করে দেশ থেকে উড়িয়ে আনা ওপেনার সৌম্য সরকার দলে ফিরে আসাটা উদ্‌যাপন করেছেন শূন্য দিয়ে। নাজমুল হোসেন শান্তর জায়গায় জায়গা পেয়েছিলেন তিনি। সাকিবের চাটে দলে জায়গা হয়েছির মুমিনুল হকের। আর স্পিনার নাজমুলের জায়গায় খেলছেন রুবেল হোসেন।

এক ম্যাচ কোনওরকম ভালো খেলে আবার হারিয়ে যাওয়ার ধারাবাহিকতা ধরে রেখে লিটন দাস করেছেন ৬। এ যেন তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। দুই ওপেনারের মাঝখানে বোল্ড হয়েছেন মুমিনুল। আউট হয়েছেন ৫ রানে। একাদশে ফেরাটা মুমিনুল কিংবা সৌম্য কাজে লাগাতে পারেননি; তবে কাজে লাগিয়েছেন জুনায়েদ খান। মোহাম্মদ আমিরের বদলে জায়গা পাওয়া জুনায়েদের শিকার হয়েছেন দুই ওপেনার। মুমিনুলকে ফিরিয়েছেন শাহিন আফ্রিদি। ৪.২ ওভারে ১২ রানে নেই ৩ উইকেট। সেখান থেকে ইনিংস মেরামতে নেমেছেন মুশফিক-মিঠুন। ২৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৩৮। মুশফিক ৬৮  আর মিঠুন ৫১ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *