মেঁটা দো আপনা হাস্তিকো
“মেঁটা দো আপনা হাস্তিকো আগার কুঁচ মরতবা চাহো”
মাওলানা আমিনুল ইসলাম : নিজেকে বিলীন করে দাও, আমিত্বকে মিটিয়ে দাও। নিজে কিছু হতে হলে, আগে তো নিজেকে মিটিয়ে দিতে হবে। নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে হবে।
এখন মাহে রমজানের শেষ দশক চলছে। আর কয়েকদিন গেলেই কিন্তু রোজা শেষ। মাহে রমজানের ফজিলত খতম হয়ে যাবে। তাই আর দেরী নয়। এই কটা দিনকে গণীমত মনে করতে হবে।
নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে এক আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা চাই। জীবনে তো বহু কিছু করেছি, এখন তো আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে হবে।
মাহে রমজানের এই সময় গুলো অনেক মুল্যবান। প্রতিটি দিন প্রতিটি ক্ষণ অনেক দামী। সুতরাং এখনই সময়, নিজেকে আল্লাহর কাছে বিলীন করার মুল্যবান টাইম এখন।
নিজের অহংকার,অহমিকা, সব কিছু ধুলিস্মাত করে মহান প্রভুর দরবারে বসে যাওয়াই সর্বোত্তম। নিজের গোনাহ মাফের জন্য তাঁর কাছে নত হয়ে ফরিয়াদ করাটাই সব চেয়ে শ্রেয়।
তাইতো ইতিকাফের এই মহান আমল, আমাদের পেয়ারা হাবীব শিক্ষা দিয়েছেন। দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে, নিজের সব কিছু মিটিয়ে দিয়ে আল্লাহ তায়ালাকে পাবার আশায় তাঁর ঘরে বসে যাওয়া।
আর যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে এই রমজানের শেষ দশকে সব কিছু ত্যাগ করে বসে যায়, সে তো বড়ই ভাগ্যবান।
রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা। যে আল্লাহর ঘরে বসে গেল, সে তো তাঁরই হাওলায় চলে গেল। শবে কদরের মত মহান রাত্রী তার নসীব হয়।
তাই আসুন! ভাই,বন্ধু, এই মুল্যাবন সময়কে কাজে লাগাই। আমরা যে যেখানে থাকি, আল্লাহর কাছে নিজেকে স্যারেন্ডার করি, তাঁর দরবারে লুটিয়ে পড়ি।
হে আল্লাহ! তুমি আমাদের গোনাহ মাফ কর, আমাদের সকলের মাতা পিতা কে ক্ষমা কর, আমিন।
লেখক : শিক্ষক ও সমাজ বিশ্লেষক


