মৌলভীবাজারে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

মৌলভীবাজারে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

পাথেয় রিপোর্ট : ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা হিন্দু ধর্মাবলম্বী নিতাই দাস সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

জানা যায়, রোববার (২৪ মার্চ) রাত ১০টার দিকে তারা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন।

সৈয়দ নজরুল ইসলাম জানান, ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও কলোনীতে বসবাসরত নিতাই দাস (৫০) ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন। বিষয়টি তাকে জানালে তাদের ইসলাম ধর্ম গ্রহণের উদ্যোগ নেন। রোববার রাতে ইউনিয়ন পরিষদে পবিত্র কালিমা পড়ে নিতাই দাসের পরিবারের ৫ সদস্য ইসলাম গ্রহণ করেন।

ধর্মান্তরিত হওয়ার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে ইব্রাহিম, স্ত্রীর নাম রহিমা, ছেলের নাম ইসমাইল এবং মেয়ের নাম কুলছুমা ও ফাতেমা রাখা হয়। ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতা নিরাপদে আছে। ইসলাম ধর্ম গ্রহণকালে তাদের কাপড় চোপড়সহ তাৎক্ষণিক খরচাদির ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *