ময়মনসিংহ হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিন জন এবং উপসর্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৪ জন। এর মধ্যে ১৭ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

এদিকে জেলায় একদিনে ৩৬২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *