যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াহব দাবানলে ৫ জন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াহব দাবানলে ৫ জন নিখোঁজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ব্যাপকভাবে দাবানল ছড়িয়ে পড়ায় দুটি শহর পুড়ে অঙ্গারে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ বলেছে তারা নিখোঁজ ৫ ব্যক্তির অনুসন্ধান চালাচ্ছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া এই দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে।

শনিবার (৭ আগস্ট) গভীর রাত পর্যন্ত এটি চারটি কাউন্ট্রিতে ৪ লাখ ৪৭ হাজার ৭২৩ একর (১ লাখ ৮০ হাজার ৭৮২ হেক্টর) বনভূমি ধ্বংস করেছে, যা আগের দিনের ৪ লাখ ৩৪ হাজার একরের চেয়ে বেশী এবং দক্ষিণ অরেগনের বুটলেগ ফায়ারকে ছাড়িয়ে গেছে।

আগুন বাড়তে থাকা সত্ত্বেও কমকর্তারা শনিবার (৭ আগস্ট) জানিয়েছেন, তুলনামূলক শীতল, শান্ত আবহাওয়া দমকলকর্মীদের অত্যন্ত প্রয়োজনীয় বিরতির সুযোগ দিচ্ছে।

এদিকে বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দীর্ঘ মেয়াদি খরায় যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বেশীরভাগ এলাকা শুকিয়ে গেছে, এতে সেখানে বিস্ফোরক অবস্থা তৈরি হয়েছে এবং অত্যন্ত ধ্বংসাত্মক দাবানলের ঝুঁকিতে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *