যেভাবে অংশ নেবেন আল্লামা আশরাফ আলীর জানাজায়
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহসভাপতি ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহতামিম শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আল্লামা আশরাফ আলী জানাজার নামাজে আগত মুসল্লিদের সুবিধার্থে বেশ কিছু নির্দেশনা দেয়া হলো-
১. জানাজা দুপুর ২.৩০মিনিটে।
২. যথাযথ শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে হযরতকে শেষবারের মত আগত মুসুল্লীরা দেখতে পারবেন৷
৩. কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে আল্লামা আশরাফ আলী সাহেবের বাড়ি পর্যন্ত প্রতিটি পয়েন্টে আগত মুসল্লিদের জন্য স্থানীয় পথপ্রদর্শক রয়েছে৷ দেশের যে প্রান্ত থেকেই মুসুল্লিরা আগমন করবেন, হজরতের বাড়িতে পৌঁছার জন্য পথপ্রদর্শকরা তাদের সহযোগিতা করবে৷ বিশ্বরোড ওভারব্রিজের পূর্ব ও পশ্চিম পার্শ্ব, হোটেল নূরজাহানের ইউটার্ন, যাত্রাপুর রাস্তার মোড় ও বিজয়পুর বাজারে পথপ্রদর্শকরা অবস্থান করবে৷ এছাড়াও পয়েন্টগুলোতে দিকনির্দেশনা দেয়া থাকবে৷
৪. জানাজায় আগত মুসল্লিদের প্রাইভেটকার ও মোটর সাইকেল অলিরবাজার হাইস্কুল মাঠে পার্কিং করা হবে। বাস ও বড় গাড়ি বিজয়পুর বাজারের পাশের ব্রিকফিল্ডের খোলা মাঠে পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে।
৫. ঢাকা থেকে আগত মুসল্লিদের সর্বপ্রকারের সহযোগিতার জন্য জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, জামিয়া রশীদিয়া রানির বাজার, জামিয়াতুস সুন্নাহ বিশ্বরোড মাদরাসাসহ কুমিল্লার ছোট বড় সকল মাদরাসা প্রস্তুত রয়েছে৷
আল্লামা আশরাফ আলী রহ. এর জানাজায় অংশগ্রহণ করবেন আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমীয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেমরা মরহুমের জানাযায় যোগ দিতে যাচ্ছেন।



