রমজানে জীবন যাপন— মনযূরুল হকের মুগ্ধকরা বই

রমজানে জীবন যাপন— মনযূরুল হকের মুগ্ধকরা বই

রমজানে জীবন যাপন— মনযূরুল হকের মুগ্ধকরা বই

আদিল মাহমুদ : ‘ইংল্যান্ডের বিখ্যাত দার্শনিক স্পেন্সার নিজের বই Principles of Sociology-তে কতগুলো বন্য সম্প্রদায়ের উদাহরণ এবং জীব বৃত্তান্তের ওপর গবেষণা করে লিখেছেন, রোজার প্রাথমিক মানদণ্ড এভাবেই হয়তো হয়ে থাকবে, আদিম বন্য যুগের মানুষ স্বভাবত ক্ষুৎ-পিপাসায় আক্রান্ত থাকতো এবং তারা মনে করতো, আমাদের আহার্য বস্তু আমাদের পরিবর্তে এই প্রক্রিয়ার মাধ্যমে মৃতদের নিকট পৌঁছে যায়। কিন্তু অনুমানসিদ্ধ উপাত্তকে যুক্তি ও বুদ্ধির আওতাভুক্ত লোকেরা কখনো স্বীকার করে নেয় নি।’

রহমতের আহ্লাদ ছড়িয়ে আছে দিগন্তে ঐ বৃষ্টি ভেজা আকাশে-বাতাসে। আর আমি এই মনমুগ্ধকর পরিবেশে পড়ছি মাওলানা মনযূরুল হক-এর ‘রমজানে জীবন যাপন।’ উপরের অংশটুকু এই বই থেকেই নেয়া। বইটা পড়ে এখনো শেষ করি নি। তবে বইটা পড়তে আমার ভীষণ ভালো লেগেছে। সহজ-সরল ও সবলীল বর্ণনাভঙ্গির মাধ্যমে মাওলানা মনযূরুল হক বইটিতে রমজান ও রোজার মাসআলা মাসায়েল উল্লেখ করার পাশাপাশি রমজানে আমাদের দৈনন্দিন জীবনের বহু সমস্যার সুচিন্তিত সমাধান পেশ করেছেন।

বইটির শুরুতে মাওলানা মনযূরুল হক লিখেছেন, ‘রমজান বিষয়কগ্রন্থ রচনা করা অসম্ভব। বেশি হলে সংকলন করা যেতে পারে। … আমরা তাই এখানে একটা স্ট্রাকচারাল ডিজাইন দাঁড় করিয়ে কেবল কোরআনের আয়াত ও তাফসির, হাদিসের মূলপাঠ ও তাওযিহ, সাহাবিদের আসার ও বক্তব্য এবং সালফে সালেহিনের ব্যাখা ও মন্তব্য ইটবালিসুরকির মতো একটার পিঠে একটা গেঁথে দিয়েছি- সমসাময়িক চাহিদা পূরণের লক্ষ্যে।’

রমজানের মহত্তোম সময়ে বান্দা নিজেকে গড়ে নেবে তার মালিকের ইচ্ছানুসারে। মহিমান্বিত এ মাসে একজন মুমিনের এটাই সর্বোত্তম পাওনা। রমজানসংক্রান্ত বিস্তারিত জ্ঞান না থাকার দরুন সামাজিকভাবে বিশুদ্ধ উপায়ে রমজান যাপিত হয় না, ফলে রমজানের মূল লক্ষ্য-উদ্দেশ্যই বাধাপ্রাপ্ত হয়। রমজান মাসের মূখ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন, আল্লাহর নৈকট্য লাভ ও সিয়াম সাধনা। আত্মার পরিশুদ্ধি, পার্থিবতায় সর্বাঙ্গ আরোপণ থেকে চেতনা ও মনোজগত বিমুক্তিকরণ, বস্তুকেন্দ্রিকতার রাহুগ্রাস থেকে নিজেকে স্বাধীন করে পরকালমুখিতা সার্বক্ষণিক চর্চা ও লালন সুগম করে দেয় তাকওয়া অর্জনের পথ-প্রান্তর। তবে এর জন্য রমজানে প্রতিটি মুহূর্ত যাপিত হতে হবে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর প্রিয় সাহাবায়ে কেরামের সিয়াম-সাধনার উসওয়া-আদর্শ সার্বক্ষণিকভাবে জাগ্রত রেখে।

মাওলানা মনযূরুল হক ‘রমজানে জীবন যাপন’ বইটিতে এসব কিছু বিস্তারিত উল্লেখ করেছেন। রমজান বিষয়ক সবকিছু নিয়েই তিনি তথ্যবহুল আলোচনা করেছেন। সিয়াম পালনকারীর জন্য বইটি নতুন এক দিগন্ত উন্মুক্ত করবে বলে আমার মনে হচ্ছে।

৩১৮ পৃষ্ঠার এই বইয়ে ১০টি অধ্যায় এবং ৪০টি পরিচ্ছেদ রয়েছে। বইটি প্রকাশ করেছে ‘আকিক পাবলিকেশন্স’। প্রচ্ছদ করেছেন, ‘হাশেম আলী’। বইয়ের মুদ্রিত মূল্য ‘৩২০ টাকা’। বইটি সংগ্রহ করতে পারেন-

১। আকিক পাবলিকেশন্স
১১/১ ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা-১১০০
ফোন : ৯৫৩৩২১৪, ০১৭২৪৬০৪১৩৬

২। কথা প্রকাশ
৩৭/১ বাংলাবাজার, পি.কে. রায় রোড ঢাকা-১১০০
ফোন : ৯৫৮১৯৪২, ০১৭০৬৮৯৩২১০

৩। কথা প্রকাশ, কলকাতা শাখা
বিদ্যাসাগর টাওয়ার, দোকান নং এ-১৪ (গ্রাউন্ড ফ্লোর) ১৫ শ্যামাচরণ দে স্ট্রীট, কলকাতা-৭০০০৭৩
ফোন : ০৩৩২২৪১০৪০০ (+৯১৩৩২২৪১০৪০০)

৪। রকমারি ডটকম
লিংক- https://www.rokomari.com/book/185602/romjane-jibon-japon

পরিশেষে লেখকের কথার সাথে একাত্মতা প্রকাশ করে আমিও বলছি- পাঠের আমন্ত্রণ রইলো। রমজানের নিত্যসঙ্গী হয়ে গ্রন্থটি আপনাদের ‘রমজানের জীবন যাপন’ সফল করুক। নিশ্চয় সে-ই সফল যে শুদ্ধ হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *