পাথেয় রিপোর্ট : মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাজধানীতে ৩০ জনকে আটক করেছে পুলিশ। মাদক সেবন ও বিক্রির অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করে ডিএমপি।
৩১ অক্টোবর ২০১৮ বুধবার সকাল ছয়টা থেকে আজ ১ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা, স্পট এবং গোপন তথ্যের ভিত্তিতে পাওয়া মাদকের কয়েকটি আখড়ায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮৮.৩০ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন, ৮৫ কেজি গাঁজা ও ১০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। পুলিশ এসব মাদক জব্দ করে তাদেরকে গ্রেপতার করে নিয়ে যান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা করা হয়েছে।
এর আগে ২৭ অক্টোবর রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেছিল পুলিশ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৬১ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৪ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৯১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৩০ টি ইনজেকশন, ৬ ক্যান বিয়ার ও ৮ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছিল।
উল্লেখ্য, সারাদেশেই মাদকের বিরুেদ্ধ সোচ্চার সরকার। প্রশাসন সর্বোচ্চ গুরত্ব দিয়েই মাদককে রোধ করার চেষ্টা করছে। মাদক গ্রহণ, বিক্রেতা ও চোরাচালানকারীরা আছেন প্রশাসনের রেড লিষ্টে। এ নিয়ে সারাদেশে তালিকাও করা হয়েছে জানিয়েছে পুলিশ প্রশাসন। ডিএমপি বলছে, অামরা মাদক হঠাও আন্দোলন নিয়ে কাজ করছি। স্বপ্নের বাংলাদেশ গড়তে মাদক নির্মূলের কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী এ নিয়ে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।


