রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

রাজধানীতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চলাচ্ছে।

 

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

 

তিনি জানান, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়েছে।

 

প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *