রাজবাড়ীতে ৬৫ বছরের বৃদ্ধ নারীকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ৬৫ বছরের বৃদ্ধ নারীকে গলা কেটে হত্যা

পাথেয় রিপোর্ট : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ঘরে ঢুকে এক করা হয়েছে। নিহত ওই নারীর নাম নূরজাহান বেগম (৬৫)। ২৪ নভেম্বর শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামে এ ঘটনা ঘটে। নূরজাহান বেগম একই গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রীর।

এ ঘটনায় নূরজাহানের বড় ছেলে বারেক শেখের ভাষ্য, তাঁর মেয়ে ও মা একসঙ্গে একই ঘরে ঘুমাচ্ছিলেন। বয়স হওয়ায় তাঁর মা ঘরের দরজা খোলা রেখেই ঘুমাতেন। রাত সাড়ে তিনটার দিকে দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশে খেতে ফুলকপি কাটতে যান তিনি। প্রায় আধঘণ্টা পর তাঁর খবর পান যে তাঁর মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তাঁরা ছুটে আসেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রাথমিকভাবে তাঁরা কিছুই ধারণা করতে পারছেন না।

বালিয়াকন্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম আজমল হুদা বলেন, হত্যাকাণ্ডের খবর তাঁরা জেনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে রাজবাড়ী সদর উপজেলায় ঘুরে ঢুকে তিন দফায় চারজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *