পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় নিবার্চনের আর বেশী দেরি নেই। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন দলটির একঝাঁক নেতাকর্মী। বিসিবি সভাপতি ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের হাত ধরে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদের নেতৃত্বে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন। ২৩ নভেম্বর শুক্রবার রাতে ভৈরবপুর উত্তরপাড়া আইভি ভবনে এই যোগদান পর্ব সম্পন্ন হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা সুলেয়মান, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও ভৈরব প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন কাজল, সাংগঠনিক সম্পাদক শেফাত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ উপস্থিত ছিলেন।


