রাজবাড়ী জেলা ইজতেমায় বিশ্বশান্তিকামনা

রাজবাড়ী জেলা ইজতেমায় বিশ্বশান্তিকামনা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে শেষ হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। শনিবার বেলা সাড়ে ১১টায় লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ ইজতেমা।

এর আগে সোয়া ১১টায় মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির শান্তি কামনার মাধ্যমে শুরু হয় মোনাজাত।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলার চর কমলাপুর মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা মো. হাবিবুর রহমান।

উল্লেখ্য, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে মাঠে শুরু হয় এ ইজতেমা।

জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের জেলার মুসল্লিরাও এতে অংশ নেন। ইজতেমায় মানুষের ইহকাল ও পরকালের কল্যাণে গুরুত্বপূর্ণ বয়ান করা হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *