রোববার তাড়াইল ইজতেমার আখেরি মোনাজাত

রোববার তাড়াইল ইজতেমার আখেরি মোনাজাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমলী জিন্দেগী গঠন ও মানুষের হৃদয়কে ঈমানের স্বাদে তৃপ্তিময় করে দিতে আয়োজিত তাড়াইলের জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ময়দানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামিকাল রোববার (২১ ফেব্রুয়ারি)।

ইসলাহী ইজতেমা আয়োজক কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর কার্যকারী সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, মানুষকে আল্লাহর পথে আসার আহবান ও মানুষের মনে আল্লাহতায়ালার ভালোবাসার উন্মেষ ঘটানোর উপায় এবং মানুষের নৈতিক উন্নয়নের দাওয়াত নিয়ে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে আনুষ্ঠিকভাবে ইজতেমা শুরু হয়েছে। ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করাও হয়েছে।

আরও পড়ুন: তাড়াইলের ইজতেমা আমলের, ওয়াজের নয় : আল্লামা মাসঊদ

দিনব্যাপী ইসলাহী ইজতেমার দ্বিতীয় দিনই হাজার হাজার মানুষের জামায়েত। বিশাল মাঠজুড়ে তৈরি শামিয়ানার ভেতরে-বাইরে মুসল্লিদের চলাফেরা। কুয়াশা, মোটামুটি শীত, বসন্তের ঠান্ডা বাতাস। এর মাঝেই চলছে বয়ান, জিকির-আজকার, ইবাদত, খাওয়া-দাওয়া ও আনুষঙ্গিক কাজ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদ এশা ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, আমাদের এই ইজতেমা আমলী ইজতেমা, ওয়াজের নয়। আমরা সবাই কমবেশি ওয়াজ জানি, কিন্তু আমলের বেলায় নাই। এজন্য আমলী জিন্দেগি গঠনের জন্য আমাদের এই ইজতেমার আয়োজন করা হয়।

তিনি বলেন, আমলী পরিবেশ তৈরি করার জন্য এই ইজতেমায় ঈমান-আমলের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত শিখানো হয়, নবীদের জীবনী শোনানো হয়, নফল নামাজ পড়তে উৎসাহী করা হয়। এসব কিছু মূল হলো নিজের জীবনকে আমলী জিন্দেগী বানানো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *