পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ১১ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার টাকা অনুদান দিয়েছে ফ্রান্স সরকার। এই কার্যক্রম বাস্তবায়ন করবে ডব্লিউএফপি।
সোমবার (৩০ আগস্ট) সকালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এই অনুদানের ফলে ইলেকট্রনিক ভাউচারের মাধ্যমে ৩৩০০ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিতে পারবে ডব্লিউএফপি।
প্রসঙ্গত, ডব্লিউএফপির খুচরা বিক্রির দোকানগুলোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে প্রতি মাসে প্রায় ৯৩ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা যুক্ত হচ্ছে।


