রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ রফিক (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ওই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, জুমার নামাজের আগে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল হঠাৎ রোহিঙ্গা যুবক রফিককে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বেসরকারি সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেন জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *