লকডাউন অমান্য করায় রাজধানীতে গ্রেপ্তার ২৫১

লকডাউন অমান্য করায় রাজধানীতে গ্রেপ্তার ২৫১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে আরও ২৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও ১০২ জনকে গুণতে হয়েছে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। সোমবার ডিএমপির দেয়া তথ্য থেকে এ খবর জানা গেছে।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিধিনিষেধের ১৮তম দিনে ২৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১০২ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ৭৪ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৬৮টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করেছে ১০ লাখ ৪৫ হাজার টাকা।

এর আগে, গতকাল রোববার (৮ আগস্ট) বিধিনিষেধের ১৭তম দিনে কারণে অকারণে মানুষ রাস্তায় বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৪১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ৮৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছিলো ৩৭ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৫৩৭টি গাড়িকে জরিমানা করেছে ১২ লাখ ১৮ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *