শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।

১৬ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বিজয় উল্লাসে মেতে উঠবে গোটা জাতি। মানুষের ঢল নামবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। তাই প্রতিবারের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের টানা দশ দিনের অক্লান্ত পরিশ্রমে এক নতুন রূপধারন করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল-সবুজের আভায় সেজেছে পুরো স্মৃতিসৌধ এলাকা।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ ভিন্নরূপে সাজানো হয়েছে। ইতোমধ্যেই শেষ করা হয়েছে ধোয়ামোছা ও রংতুলির কাজ। স্মৃতিসৌধের বিভিন্ন ধাপে রংতুলির আচঁড়ের আল্পনায় অপরূপ সাজে সাজানো হয়েছে। স্মৃতিসৌধ মিনারের সামনের নিচু জায়গায় গাঢ় সবুজ ঘাসের মধ্যে শোভা পেয়েছে লাল, নীল, হলুদ, বেগুনিসহ নানা রঙের ফুল গাছের চারা। যা প্রতিবারের মতো এবারও সৌধ এলাকাকে এনে দিয়েছে রঙিন ও বর্ণিল রূপ।

তিনি আরও বলেন, স্মৃতিসৌধের ভেতরে থাকা বিভিন্ন শতাধিক লাইট সচল করা হয়েছে। রয়েছে একাধিক বিমার প্রজেক্টর টু, বিমার প্রজেক্টর থ্রি, ওয়াল ওয়াস বোলার্ড লাইট ও মেটাল হেলাইড। এসব লাইট স্থাপনের ফলে রাতের স্মৃতিসৌধকে দেবে নতুন প্রাণ। ফলে খুব সহজেই ঢাকা-আরিচা মহাসড়কের যাত্রীদের চোখে পড়ছে বর্ণিল স্মৃতিসৌধ। এমনকি বিমানের যাত্রীরাও সেই আলোকিত স্মৃতিসৌধকে দেখতে পাবেন অপরূপা বেশে।

ঢাকার জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, স্মৃতিসৌধ এলাকায় এবার দিগুণ নিরাপত্তার দেওয়া হবে। ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশ ও ব্রিজসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। বসানো হয়েছে অর্ধশতাধিক সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিতসহ বাড়ানো হয়েছে সর্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। এছাড়ও সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *