‘শাইখুল ইসলামের মতো আল্লামা মাসঊদকে বেশি সমালোচনা শুনতে হয়’
পাথেয় রিপোর্ট : সমালোচনার ক্ষেত্রে উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানীর মতোই বালাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.কেও সমালোচনা সইতে হয় বলে মন্তব্য করেছেন বালাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী। তিনি বলেন, শাইখুল ইসলামকে নিয়ে যত আলোচনা হয়েছে এত আলোচনা তৎকালীন সময়ে আর কাউকে নিয়ে হয়নি। বর্তমানেও আল্লামা ফরিদ উদ্দীন মাসঊদকে নিয়ে যত আলোচনা হচ্ছে এত আলোচনা আর কাউকে নিয়ে শোনা যায় না।
১২ এপ্রিল শুক্রবার বিকালে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়াম এবং আলেমের মধ্যে সম্পর্ক বাড়াতে হবে দাবি করে মাওলানা কাসেমী বলেন, আল্লামা ফরিদ উদ্দীন মাসঊদ এর চিন্তা ও জমিয়তে ওলামার লক্ষ্য হল আওয়াম এবং আলেমের মাঝে সম্পর্ক তৈরী করা কিন্তু দুঃখজনক হল কিছু আলেম আওয়াম ও আলেমের মাঝে দুরত্ব সৃষ্টি করতে মেহনত করছেন। আজকে শীর্ষ অনেক আলেম এখানে উপস্থিত আছেন চলুন সবাইকে সাথে নিয়ে জমিয়তের মাধ্যমে আলেম ও আওয়ামের মধ্যে সম্পর্ক তৈরীর মেহনত করি সম্পর্ক ভাঙ্গার নয়।


