শাহজালাল বিমানবন্দর থেকে ফের উদ্ধার হল ২৫০ কেজির বোমা

শাহজালাল বিমানবন্দর থেকে ফের উদ্ধার হল ২৫০ কেজির বোমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এই নিয়ে পঞ্চমবারের মতন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পাইলিংয়ের সময় মাটি খুঁড়ে বোমাটির সন্ধান পান শ্রমিকরা।

এর আগে গত ৯ ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনাল থেকে প্রথম বোমা উদ্ধার হয়। এরপর ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর আরও তিনটি বোমা উদ্ধার হয়।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া বোমাগুলো হয়তো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। তবে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েরও হতে পারে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *