শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে : শামীম ওসমান

শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে : শামীম ওসমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রসংসা করে বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে চূড়ান্ত ষড়যন্ত্র চলছে। কিন্তু আল্লাহর রহমত আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি থাকতে আল্লাহর ইচ্ছায় সব ধরণের ষড়যন্ত্রকে মোকাবেল করার শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। তাই চিন্তা করবেন না।

মঙ্গলবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও নাহিদা বারিকের বিদায় অনুষ্টানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে করোনার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেন এমপি শামীম ওসমান।

টিকা গ্রহণ শেষে শামীম ওসমান বলেন, করোনার বিষয়টি হালকা ভাবে নেওয়ার উপায় নেই। সরকারের একার চেষ্টায় কোন কিছু সম্ভব নয়। এসময় সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সদর উপজেলা ইউএনও নাহিদা বারিকের বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাস ও বক্তাবলী ইউনিয় পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *