শোকরানা মাহফিলের প্রস্তুতি পরিদর্শনে আল্লামা মাসঊদ

শোকরানা মাহফিলের প্রস্তুতি পরিদর্শনে আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : আমরা আশা করছি দশ লাখেরও বেশি মানুষ শোকরানা মাহফিলে উপস্থিত হবেন। শোকরানা মাহফিলের প্রস্তুতি পরিদর্শনকালে বললেন অাল্লামা মাসউদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা প্রদান করা হবে আগামীকাল ০৪ নভেম্বর। সব প্রস্তুতি প্রায় শেষ। মঞ্চ, মাঠ এবং চারপাশের সবকিছুই প্রশাসনের নিয়ন্ত্রনাধীন ।

এদিকে সংবর্ধনা প্রদান উপলক্ষে হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কাওমিয়া বাংলাদেশ আয়োজিত শোকরানা মাহফিলের প্রস্তুতি পরিদর্শন করেছেন জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

এসময় শোকরানা মাহফিলে লোক সমাগমের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিকদের তিনি বলেন, আমরা আশা করছি দশ লাখেরও বেশি মানুষ শোকরানা মাহফিলে উপস্থিত হবেন। সারা বাংলাদেশ থেকেই কওমি মাদরাসারা ছাত্র, শিক্ষকরা এ ঐতিহাসিক শোকরানা মাহফিলে অাসার প্রস্ততি নিচ্ছেন।

নির্বাচনের আগে এমন একটি সমাবেশ কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাইলে আল্লামা মাসঊদ বলেন, এটি নির্বাচনী সমাবেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কওমী মাদরাসার জন্য নজীরবিহীন একটি কাজ করেছেন। যা ইতোপূর্বে কেউই করেনি। আমরা তাকে শুকরিয়া জানাতেই একত্র হবো। এটা বাংলাদেশের জন্য বিশেষ এক মুহুর্ত হবে।

আল্লামা আহমদ শফী শোকরানা মাহফিলে উপস্থিত থাকবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। তিনি নিজেই তো প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন। এ মাহফিলের সভাপতিত্বও করবেন তিনি। আমরা দুআ করছি, তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন।

হেফাজতে ইসলাম একসময় সরকারের বিরুদ্ধে শাপলায় অবস্থান নিয়েছিল এখন পক্ষে চলে এসেছে কীভাবে- এমন প্রশ্ন করলে আল্লামা মাসঊদ বলেন, হেফাজতে ইসলাম সরকারের বিরুদ্ধে ছিলো না। তারা শাপলা চত্বরে তাদের দাবি সরকারের কাছে পেশ করেছিল। আর এখন তো অনেক বড় একটি কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। কওমী মাদরাসা স্বীকৃতি প্রদান, আইন পাস করানো ছোট কোনো বিষয় নয়। এটা নজীরবিহীন।

বিশাল এই আলেমদের সমাবেশে প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি রাখা হবে কিনা জানতেই আল্লামা মাসঊদ বলেন, সেরকম কোনো বিষয়ে সম্মিলিত পরামর্শ হয়নি। তবে জামায়াত নিষিদ্ধকরণ, কাদিয়ানিদের মিথ্যাচার প্রচারের বিরুদ্ধে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়েও ভালো ভূমিকা রাখতে পারেন।

৩ নভেম্বর ২০১৮ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলের প্রস্তুতি কাজ পরিদর্শন করতে গেলে সাংবাদিকদের জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

এছাড়াও এসএসএফ, ডিজিএফআই, এনএসআই ও মাঠ এ মঞ্চ প্রস্ততকারী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়।

এসময় পরিদর্শন বহরে ছিলেন, জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহয়া মাহমুদ, মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আব্দুল আলিম ফরিদী, জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী, অভিভাবক পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আনসারী, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির প্রমুখ।

প্রস্তুতি পরিদর্শন করছেন আল্লামা মাসঊদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *