সংসদে বাজেট বক্তৃতায় কোরআনের উদ্ধৃতি

সংসদে বাজেট বক্তৃতায় কোরআনের উদ্ধৃতি

সংসদে বাজেট বক্তৃতায় কোরআনের উদ্ধৃতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১১ জুন প্রস্তাবিত বাজেট ২০২০-২০২১ ও সম্পূরক বাজেট ২০১৯-২০২০ মহান সংসদে উপস্থাপন করেন।

‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বলে তিনি বক্তৃতা শুরু করেন। বাজেট বক্তৃতায় বেশ কয়েকটি স্থানে তিনি পবিত্র কোরআনের একাধিক আয়াত উদ্ধৃত করেন। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

চলমান করোনা মহামারিকে অর্থমন্ত্রী আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য কঠিন পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন। এর সপক্ষে তিনি সুরা বাকারার ১৫৫ নম্বর আয়াত উপস্থাপন করেন, যেখানে বলা হয়েছে, ‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জীবন ও সম্পদের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।’ একই সুরার ১৮৫ নম্বর আয়াত উল্লেখ করে তিনি বলেছেন, মহান আল্লাহ মানবজাতির জন্য যা সহজ তা-ই চান, তিনি জটিলতা চান না।

এ ছাড়া তিনি সুরা ইনশিরাহের ৫ ও ৬ নম্বর আয়াত উল্লেখ করে আশার বাণী শুনিয়েছেন। সেখানে বলা হয়েছে, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’

বাজেট বক্তৃতা শেষ করার আগে মাননীয় মন্ত্রী মহান আল্লাহর দরবারে বিনীতভাবে দোয়া করেন। তিনি বারবার দোয়া বলেছেন, ‘ইয়া হায়্যু ইয়া কায়্যুম বিরাহমাতিকা নাসতাগিস।’ অর্থাৎ ‘হে চিরঞ্জীব, হে পরাক্রমশালী! আপনার দয়া চাই, সাহায্য চাই।’

দোয়ায় তিনি বলেন, হে আমাদের প্রভু! তোমার রহমত থেকে আমাদের বঞ্চিত কোরো না। তিনি বাজেট বক্তৃতা শেষ করেছেন এভাবে—তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক। ওয়া হুয়া আলা কুল্লি শায়্যিন কাদির। সালামুন আলাল মুরসালিন। ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আল্লাহর দরবারে করোনার দুর্যোগ কাটিয়ে একটি সুন্দর সকালের প্রত্যাশা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *