সন্তান জন্ম দিলেই রাশিয়ায় সাড়ে ৬ লাখ টাকা পুরস্কার!

সন্তান জন্ম দিলেই রাশিয়ায় সাড়ে ৬ লাখ টাকা পুরস্কার!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সন্তান জন্ম দেয়ার জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বুধবার (১৫ জানুয়ারি) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, ‘জনসংখ্যার বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।’

এসময়ই সন্তান জন্ম দেয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনার অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, প্রথম সন্তান জন্ম দেয়ার জন্য মা-বাবারা এককালীন ৭ হাজার ৬০০ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন।

এর আগে, ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে। পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে।

রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে। ওই সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল। তার প্রভাব এখন আবার পড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *