নিজস্ব প্র্রতিবেদক :: বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ জামিআ ইকরার ইতেকাফরত মুসল্লিসহ দেশের সব মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, সিয়াম আসে বান্দার সব গোনাহ মুছে দিতে। আল্লাহই ভালো জানেন, আমরা গোনাহ মাফ করিয়ে নিতে পেরেছি কি না।
আগত মুসল্লিদের তিনি বাসায় গিয়ে সালামচর্চা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, সালাম দিয়ে ঘরে ঢুকলে শয়তান সঙ্গে সঙ্গে ঢুকতে পারবে না। সালামের চর্চা ঘরে হলে শান্তির পরিবার লাভ করা সহজ হবে।
রবিবার দুপুরে জামিআ ইকরা জামে মসজিদে ইতেকাফরত মুসল্লিদের উদ্দেশে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
তিনি ইতেকাফরতদের শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লামা মাসঊদ বলেন, আমি সবার পক্ষ থেকে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই।


