সম্পদে ক্ষমতায় পেরেশানী, আল্লাহপ্রেমে মানুষ জিতে : ইমদাদুল্লাহ কাসেমী

সম্পদে ক্ষমতায় পেরেশানী, আল্লাহপ্রেমে মানুষ জিতে : ইমদাদুল্লাহ কাসেমী

সম্পদে ক্ষমতায় পেরেশানী, আল্লাহপ্রেমে মানুষ জিতে : ইমদাদুল্লাহ কাসেমী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: মালিককে কাছে না পেলে বান্দার ভেতর একধরনের অস্থিরতা কাজ করে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক ও খুলনা জামিআ আসআদুল উলূমের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী। তিনি বলেন, মানুষ ক্ষমতাবান হয় তখন তার পেরেশানীও বেড়ে যায়। অর্থ সম্পদশালী হলেই মানুষও তাকে জ্বালায়। কিন্তু ওই ব্যক্তির ভেতর অশান্তি কাজ করে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের তাড়াইলের বেলংকা জামিয়াতুল ইসলাহ ময়দানে আয়োজিত ইসলাহী ইজতেমায় বিশেষ আলোচনায় মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী এসব কথা বলেন।

এর আগে তিনি শনিবার রাতে নবীজীর সুন্নাতকে আঁকড়ে ধরার আহ্বান জানিয়ে মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, একটি একটি করে আমরা নবীজীর সুন্নাতকে পালন করবো। কোনো সুন্নাত ছাড়বো না।

তিনি টয়লেটে যাওয়ার নিয়মও বলে দেন। তিনি বলেন, টয়লেটে যেতে বাম দেবো। ডান পায় বের হবো। মসজিদে বা ঘরে প্রবেশ করার সময় এর উল্টো পা ব্যবহার করবো।

মিথ্যাবাদীদের হুঁশিয়ারি দিয়ে মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, একশ্রেণীর লোকেরা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর পেছনে সবসময় লেগে থাকে। মওদুদীরা তাকে ছোট করার জন্য সবসময় গুজব রটনা করে।

মাওদুদীরা সাহাবা বিদ্বেষী দাবি করে মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী বলেন, হক্কানী আলেমদের কাছেই আমাদের যেতে হবে। মওদুদী-ভণ্ডপীরদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *