সাকিব ‘লাস্ট’ হতে খেলবেন না

সাকিব ‘লাস্ট’ হতে খেলবেন না

সাকিব ‘লাস্ট’ হতে খেলবেন না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার মধ্যে ক্রিকেট ফিরেছে আগেই। এবার বাংলাদেশে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটও। তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে সকালেই ঢাকায় পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে এই সিরিজ দিয়েই।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান কথা বলেছেন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং দীর্ঘ বিরতির পর নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিয়েও। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা, নিজের কাছে নিজের প্রত্যাশা… সবকিছু মিলিয়েই বলতে পারেন। আমি যখন খেলতে নামব, স্বাভাবিকভাবেই তো ‘লাস্ট’ হওয়ার জন্য খেলতে নামব না। একটা ছাত্র স্কুলে যতই কম যাক, কম পড়ুক; ও তো ফার্স্ট হওয়ার জন্যই পরীক্ষা দেয়।
আল্লাহর শুকরিয়া আদায় করে সাকিব বলেন, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। মার্চের দ্বিতীয় ভাগেই আশা করি আমাদের তৃতীয় সন্তানের আগমন ঘটবে। বাকিটা আল্লাহর ইচ্ছা।

আমার তো মাঠের বাইরে প্রায় দেড় বছরই হয়ে গেল…। খেলায় ফিরতে পারবে সবাই, এটাই সবচেয়ে বড় কথা। তবে খেলায় ফেরার সঙ্গে প্রত্যাশা থাকে, চাওয়া-পাওয়া থাকে। সে জায়গা থেকে সবাই অবশ্যই চাইবে ভালো করতে। আমার মনে হয় কাজগুলো সহজ হবে না। কে কত তাড়াতাড়ি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, সেটা গুরুত্বপূর্ণ হবে।

তিনি বলেন, ধৈর্য আর সময়ের খেলা যেহেতু, টেস্টেই সমস্যা বেশি হতে পারে। অবশ্য ওয়ানডে সিরিজ যেহেতু আগে হচ্ছে, সেটা আমাদের সাহায্য করবে। টেস্টের কিছুটা প্রস্তুতি হয়ে যাবে ওয়ানডেতে। একটা দলের নিয়মিত খেলোয়াড়দের মধ্য থেকে যদি কিছু খেলোয়াড় না আসে, সেটা প্রতিপক্ষ দলের জন্য অবশ্যই একটা সুবিধা। তবে সুবিধাটা কাজে লাগানো আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *