দিনের সকালেই শুরু হবে ওয়ানডে

দিনের সকালেই শুরু হবে ওয়ানডে

দিনের সকালেই শুরু হবে ওয়ানডে

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পৌষের তৃতীয় সপ্তাহ পেরিয়ে যাচ্ছে। শনিবার ২৫ পৌষও শীতের দেখা মেলেনি সেভাবে। অথচ গত কয়েক বছর এই সময়ে ছিল হাড় কাঁপানো শীত। কনকনে বাতাস আর প্রচন্ড কুয়াশার চাদরে মোড়ানো থাকতো দিনের বড় একটা সময়।

কুয়াশা ভেজা সকাল দিয়েই শুরু হতো একেকটা দিন। আর সন্ধ্যায় নামতেই শিশির। কিন্তু এবার আবহাওয়া অন্য চেহারায়। যে উত্তরবঙ্গে শীতের প্রকোপ থাকে প্রচ-, সেখানেও এবার অন্য রূপ। রাজধানীর বাইরে গ্রামেগঞ্জে শীতের তীব্রতা এবার তুলনামূলক কম। ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশার দেখাও মেলেনি তেমন।
তারপরও আবহাওয়া নিয়ে আগাম সতর্কতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঘন কুয়াশায় চারদিক ঢাকা থাকতে পারে, এই চিন্তায় পাল্টে ফেলা হয়েছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের সময়।

রাতে দেরি করে খেলা মানেই ঘন কুয়াশা আর শিশিরের বাধা। সেই দিক মাথায় রেখে খেলা শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। তাই বলে ভাববেন না দিবারাত্রির বদলে ওয়ানডে সিরিজ একদম দিনের আলোতেই সবটা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

তবে বাংলাদেশে যেমন দুপুর দুইটা বা দেড়টায় ওয়ানডে ম্যাচ শুরু হয়, টাইগারদের সাথে ক্যারিবীয়দের ওয়ানডে সিরিজ ওই সময়ে শুরু হবে না। খেলা শুরু হবে তার বেশ আগে।

শনিবার সন্ধ্যায় বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে, ওয়ানডে সিরিজ শুরু হবে সকাল সাড়ে ১১টায়। অর্থাৎ প্রতিটি ম্যাচই অনেকটা ডে-ম্যাচের মতো হবে।

২০ এবং ২২ জানুয়ারি শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজ।

এদিকে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রোববার সকাল সাড়ে ১০টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় ৩৮ সদস্যের ক্যারিবীয় দলটি।

বিমানবন্দর থেকে সোজা চলে যায় তারা সোনারগাঁ হোটেলে। যেখানে করোনার কারণে তৈরি করা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে ক্যারিবীয় ক্রিকেট দল। মোট তিনদিন কোয়ারেন্টাইন করতে হবে ক্যারিবীয় দলকে। হোটেল থেকেই তারা বের হতে পারবে না। এরপর ১৪ জানুয়ারি অনুশীলন করতে মাঠে নামতে পারবে সফরকারীরা।

বিসিবি সূত্রে জানা গেছে, ওয়ানডে এবং টেস্ট দলের সবাই একসঙ্গে চলে এসেছে ঢাকায়। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাসহ পুরো বহরের সদস্যসংখ্যা ৩৮জন। তবে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ১১ জন চলে যাবেন। টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত ২৭জন থাকবেন ঢাকায়।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ১৮ তারিখ বিকেএসপিতে যে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের, সেটি বাংলাদেশের কোনো দলের বিপক্ষে নয়। তারা নিজেরা নিজেরাই এই প্রস্তুতি ম্যাচটি খেলবে।

বিসিবি থেকে আরও একটি তথ্য জানা গেছে। সেটি হচ্ছে, বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে করোনা মোকাবেলায় যে প্রটোকলের প্রতিশ্রুতি দিয়েছে, তা তদারক করার জন্য উচ্ছ ক্ষমতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ পাঠিয়েছে দলের সঙ্গে। যিনি করোনা প্রটোকলের পুরো বিষয়টি দেখভাল করবেন এবং তার ক্ষমতা রয়েছে- বিনা নোটিশেই পুরো দলকে ওয়েস্ট ইন্ডিজে ফিরিয়ে নিয়ে যাওয়ার।

এ কারণে, বিসিবির ক্রিকেট ম্যানজোর সাব্বির খান, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামসহ বাংলাদেশ টিম সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তিই সোনারগাঁ হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন। বাইরের কেউ ওই সময় সেই বলয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না। যাতে করে কোনোভাবেই করোনা প্রটোকল ভেঙে না পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *