পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে।
শনিবার (২৮ নভেম্বর) নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে কমিটি। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষা।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৭ ব্যাংকের সিনিয়র অফিসার পদের ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।
/এএ


