সাদ অনুসারী বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল

সাদ অনুসারী বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল

সাদ অনুসারী বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাওলানা সাদ কান্ধলভির অনুসারিদের বিশ্ব ইজতেমায় নেমেছিল লাখো মুসল্লির ঢল। ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, গাজীপুরসহ নানা জায়গা থেকে সাধারণ মানুষও পবিত্র জুমুআর নামাজ আদায় করেছেন বিশ্ব ইজতেমায়।

গাজীপুর থেকে আসা হাবিবুর রহমান নামে একজন মুসল্লিকে কেন এসেছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা বিশ্ব ইজতেমা উপলক্ষে জুমার নামাজ আদায় করার জন্য সবসময় আসি। এবারও আসলাম। ভালো লেগেছে।

কেমন মানুষ অংশগ্রহণ করেছেন জানতে চাইলে তিনি বলেন, গত সপ্তাহের মতো মানুষ হয়নি তবে এবারও লাখো মানুষ অংশ নিয়েছেন এই বিশ্ব ইজতেমার জুমার নামাজে।
মাওলানা সাদ অনুসারী একজন মুরুব্বী জানিয়েছেন, কাম্মিয়াত আমাদের লক্ষ্য নয়, কাইফিয়্যাত আমাদের লক্ষ্য। আমরা দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে এসেছি। বিশ্ব ইজতেমায় আমাদের টার্গেট কত বেশি জামায়াত দ্বীনের রাস্তায় বের করা যায়।

আলেমদের সঙ্গে বিদ্বেষ বিষয়ে জানতে চাইলে উত্তরবঙ্গ থেকে আসা মাওলানা রফিকুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ। আমি নিজেও আলেম। আলেমদের সঙ্গে বিদ্বেষ রাখা বোকামী। মাওলানা সাদও একজন আলেম। আলেমদের সঙ্গে বিদ্বেষ রেখে কেউ দ্বীনী কাজ করতে পারে না। মাওলানা সাদ অনুসারীগণও আলেমদের সঙ্গে বিদ্বেষ রাখেন না। তবে কেউ কেউ ব্যক্তিগত কুৎসা করে থাকতে পারে। এটা ঠিক নয়।

এর আগে দেশের টেলিভিশন মিডিয়ার কল্যাণে জানা যায়, টঙ্গীর ইজতেমার দ্বিতীয় পর্বে উপচেপড়া ভিড় না হলেও ভেতরে প্রচুর পরিমাণে মুসল্লি অংশগ্রহণ করেছেন। শুক্রবার সকালেও নয়টা পর্যন্ত হয়েছে আম বয়ান।

এদিকে টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ জোহর আম বয়ানের মাধ্যমে মাওলানা সাদ কান্ধলভির অনুসারিদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আগামী রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

ইজতেমার মাঠের যাবতীয় কার্যক্রমের তত্ত্ববধানকারী নজমের সাথী ও জামাতের হাজার হাজার জিম্মাদার সারাদেশ থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতেই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। আসছেন সাধারণ মুসল্লিরাও।

ইজতেমা ময়দানে মুসল্লি সমাগম হওয়ায় বাদ ফজরই বয়ান শুরু হয়েছে। বাদ ফজর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন, ভারতের মুফতি শেহজাদ। বয়ানের অনুবাদ করেন, কাকরাইল মসজিদের ইমাম মুফতি আজিম উদ্দিন।

প্রথম পর্বের মতো এ পর্বেও থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আমির ইঞ্জিনিয়ার ওয়াসেফুল ইসলামের তথ্য মতে, পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি এ ইজতেমায় আসবেন না।

তবে নিজামুদ্দিনের পক্ষ থেকে তাবলিগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে বিশ্ব ইজতেমায় এসে পৌঁছেছেন। তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হবে বিশ্ব ইজতেমা। এ ছাড়া বাংলাদেশের ৬৪ জেলা থেকে দ্বিতীয় পর্বের এ ইজতেমায় অংশগ্রহণ করতে আসছেন মুসল্লিরা। তারা জেলাভিত্তিক নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন।

মাওলানা সাদ কান্ধলভির অনুসারিদের বিশ্ব ইজতেমায় জুমার নামাজের আগে……..

https://www.facebook.com/patheo24/videos/473809439948879/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *