সারাদেশে শুক্রবার চরমোনাই পীরের বিক্ষোভ ঘোষণা
পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম ভারতের বিজেপি সরকার কর্তৃক সংবিধান পরিবর্তন করে কাশ্মীরীদের ন্যায্য অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে সারাদেশে শুক্রবার বিক্ষোভ আহ্বান করেছে।
৯ আগস্ট শ্রক্রবার সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনিন। সেইসাথে শুক্রবার বাদ জুমআ দেশের সব মসজিদে কাশ্মীরী মুসলমানদের জন্য দোয়া কর্মসূচিও পালিত হবে। গত ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকে দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।
ইসলামী আন্দোলনের সভা অনুষ্ঠিত : বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক মতবিনিময় সভা ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ প্রমুখ। সভায় নেতৃবৃন্দ ভারতের বিজেপি সরকার কর্তৃক কাশ্মীরীদের অধিকার কেড়ে নেয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতকে কাশ্মীরীদের অধিকার কেড়ে নেয়া থেকে ফিরে আসার আহ্বান জানান।


