ওয়ার্ল্ড ডেস্ক : সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে প্রথমবারের মতো এক ব্রিটিশ সেনার মৃত্যু হয়েছে।
সার্জেন্ট ম্যাট টনরেও নামে ওই সেনার বয়স ৩৩ বছর। তিনি স্পেশাল এয়ার সার্ভিস ইউটিতে দায়িত্বরত ছিলেন। শনিবার তার নাম প্রকাশ করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত ম্যাট আইএস জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে নিহত প্রথম ব্রিটিশ সৈন্য।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সিরিয়ার মানবিজ নগরীতে এক বোমা বিস্ফোরণে জোট বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে ম্যাটও আক্রান্ত হন। এ ঘটনায় এক মার্কিন সৈন্য নিহত ও জোটের অপর পাঁচ সৈন্য আহত হয়েছে।
ম্যাটের বাড়ি ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে। তিনি আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেন।


