সিরিয়ায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত

সিরিয়ায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত

ওয়ার্ল্ড ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীরা রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে বিমানটির পাইলট প্যারাসুটে করে ভূমিতে নেমে এলে তাকে আটক করেছে বিদ্রোহীরা। খবর ডেইলি মেইল, বিবিসির।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সিরিয়ার উত্তরপূর্ব ইলদিব প্রদেশে বিমান ভূপাতিত করার এ ঘটনা ঘটেছে। ভূপাতিত বিমানটির রাশিয়ার সুখোই-২৫ যুদ্ধবিমান।

সিরিয়ার বিদ্রোহী সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর প্রধান রামি আবদেল রহমান বলেন, পাইলট প্যারাসুটে করে নিচে নেমে আসে। তখন তাকে আটক করা হয়েছে।
এদিকে এ বিমান ভূপাতিত করার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *