জমিয়তে উলামা হিন্দের রূপই আল্লামা মাসউদের জমিয়ত

জমিয়তে উলামা হিন্দের রূপই আল্লামা মাসউদের জমিয়ত

মৌলভীবাজার প্রতিনিধি : জমিয়তে উলামা হিন্দের রূপরেখা অনুযায়ী আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের বাংলাদেশ জমিয়তুল উলামা এগিয়ে চলেছে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী। তিনি বলেন, অনেকেই ইসলামকে নিজের মতো করে বুঝতে চায়। নিজে বুঝার নাম ইসলাম নয়। আকাবিরের সমঝ দিয়ে দ্বীন বুঝতে হবে।

ভারতবর্ষে জমিয়তে উলামা হিন্দকে নতুন করে পরিচয় দেয়ার কিছু নেই। অরাজনৈতিকভাবে জমিয়তে উলামা হিন্দ যেভাবে অবদান রেখেছে এবং রাখছে বাংলাদেশেও আল্লামা মাসঊদের জমিয়তুল উলামা সেভাবে কাজ করে যাচ্ছে। পদ আর গদি নয় আমাদের লক্ষ্য মানুষের সেবা।

মানুষের জন্য কাজে আগ্রহী সদস্য প্রয়োজন জানিয়ে জমিয়ত মহাসচিব বলেন, আমাদের হৈ-হুল্লোরের, নেতা-কর্মীর স্লোগানের প্রয়োজন নেই,বরং বাংলাদেশ জমিয়তুল উলামার আদর্শ অনুধাবন করতে পারে সারা জেলায় এমন একজন কর্মী থাকলেই যথেষ্ট।

বাংলাদেশ জমিয়তুল উলামা মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত শনিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুর রহীম এসব কথা বলেন।
মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্হ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলহাজ্ব শায়খ ক্বারী শামসুল হক।
পরিচালনা করেন জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা মঈনুল হক চৌধুরী।

এ ছাড়াও কর্মশালায় বক্তব্য দেন, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাঈফী, দপ্তর-সম্পাদক মাওলানা নাঈমুল ইসলাম, জেলা যুগ্ম-সেক্রেটারী মাওলানা হোসাইন আহমদ বাহুবলী, জেলা সাংগঠনিক-সপ্পাদক হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ, সহ-সম্পাদক মাওলানা আজাদ আবুল কালাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *