সিলেট নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

সিলেট নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

সিলেট নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুয়াকাটা নয়, চট্টগ্রাম নয় সিলেটের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেট অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে। তাই এই অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর আকাশে ঘনকালো মেঘ জমাট বেঁধেছে। যদিও ১১টার পর থেকে একটু একটু করে আলো উঁকি দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *