সিসি’র সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক

সিসি’র সঙ্গে নেতানিয়াহুর গোপন বৈঠক

ওয়ার্ল্ড ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত মে মাসে গোপনে মিশর সফর করেছেন বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে কথা বলার জন্য এ সফর অনুষ্ঠিত হয় বলে চ্যানেল-১০ জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ২২ মে কায়রো সফরে যান নেতানিয়াহু। অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ওই উপত্যকায় ফিলিস্তিনি শাসন পুনর্বহাল করার উপায় তিনি সিসির সঙ্গে কথা বলেন।

জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ‌১৪ মে গাজা-ইসরায়েল সীমান্তে ব্যাপক প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। ওই প্রতিবাদ বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে অন্তত ৫৮ ফিলিস্তিনি যুবক শহীদ হন। রক্তক্ষয়ী ওই হামলার এক সপ্তাহ পর মিশর সফরে যান ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মিশর সফরের খবর এমন সময় প্রকাশিত হলো যখন গত দু’দিনে গাজার প্রায় ১৫০ অবস্থানে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। সম্প্রতি ইসরায়েলি যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আরেকটি যুদ্ধ ‘অবশ্যম্ভাবী’ হয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *