সেঞ্চুরিটা হল না ডায়নামাইট পৃথ্বীর!

সেঞ্চুরিটা হল না ডায়নামাইট পৃথ্বীর!

পাথেয় টোয়েন্টিফোর : তার ব্যাটে সে হাসিটা লেগেই ছিল। প্রথম টেষ্টের মতোই দুরন্ত ব্যাট করলেন এ মুম্বাাইকর। সকালে মাঠে নেমেই তার আগ্রাসী মনোভাব টের পেল ওয়েস্ট ইন্ডিজ। ত্রাস হয়ে রীতিমতো শাসন করলেন ক্যারিবিয়ানদের। তাতে আশাও জাগালেন বেশ বড়। পৃথ্বীর প্রথম উৎসবের মত অারেকটা উৎসবের প্রস্ততিও চলছিল বোধহয় ক্রিকেটের ভারতে। কিন্তু শতরান হল না। ভাগ্য প্রসন্ন হয়নি আজ। ৭০-এই থেমে গেলেন ভারতীয় ক্রিকেটের নতুন সুপারস্টার। ১৮ বছর বয়সী পৃথ্বী শ-র ঝকঝকে ইনিংস আশা জাগিয়েও থেমে গেল অনেক আগে।

দলের অন্য দু’জন সিনিয়র প্লেয়ার আজ তেমন জুঁত করতে পারেননি। পৃথ্বী ছাড়া বড় রানের আশা জাগিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। কিন্তু, তিনি ফিরলেন ৪৫ রানে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের বলে এলবিডব্লিউ হলেন তিনি। তার আগে ৪ রান করে আউট হয়েছিলেন ওপেনার লোকেশ রাহুল। তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা করেন সাকুল্যে ১০। চায়ের বিরতির আগে কোহালি আউট হওয়ার সময় স্কোরবোর্ডে ভারতের রান চার উইকেটে ১৬২। দলকে টেনে নেয়ার জন্য এখনো বেশ শক্ত যোদ্ধাারাই অবশ্য প্রস্তত আছে ভারত শিবিরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে রাজকোটে শতরান করেছিলেন পৃথ্বী। শচিনের এ উত্তরাধিকারী বেশ ভালোই জানান দিচ্ছিলেন তার সামর্থ। থাকে নিয়ে বড় আশা যে অত্যুক্তি কিছু নয় তাই জানিয়ে দিয়েছিলেন সেঞ্চুরি হাঁকিয়ে।

অভিষেক টেস্টে শতরানের পর হায়দরাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টে শতরানের দিকেই হাঁটছিলেন পৃথ্বী। শতরানটি করতে পারলে ভারতীয়দের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মাকে স্পর্শ করতেন তিনি। এরা দু’জনেই কেরিয়ারের প্রথম দুই টেস্টে শতরান করেছিলেন। মুহম্মদ আজহারউদ্দিন অবশ্য প্রথম তিন টেস্টেই করেছিলেন শতরান।যা বিশ্বরেকর্ড। শনিবার উপ্পলে দারুণ ভাবে শুরু করেছিলেন পৃথ্বী। ৩৯ বলে পৌঁছন পঞ্চাশে। যাতে ছিল আটটি চার ও একটি ছয়। আক্রমণাত্মক মেজাজে তার ব্যটিং স্টাইলই যে এমন। ক্ষণে ক্ষণে শেহবাগকে মনে পড়ছিল শুধু। মধ্যাহ্নভোজের সময় তিনি অপরাজিত ছিলেন ৫২ রানে। মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় ওভারে তিনি শ্যানন গ্যাব্রিয়েলকে দুটো চার মারেন। তার পরের ওভারে জোমেল ওযারিকানের ফুলটস মিড অফ দিয়ে পাঠান সীমানায়। পৌঁছে যান ৭০ রানে।ভারতের রান তখন ৯৮। তার মধ্যে একা পৃথ্বীরই ৭০! আত্মবিশ্বাসের ডায়নামাইট পৃথ্বী অবশ্য এরপরই ভুল করে ফেললেন। পরের বল শরীর থেকে দূরে ড্রাইভ মারতে গিয়ে ক্যাচ তুললেন তিনি। ওখানেই দাঁড়ি পড়ল টানা দ্বিতীয় শতরানের স্বপ্নে। বয়স কম, অভিজ্ঞতার অভাব ওই শটে স্পষ্ট প্রতিফলিত। না হলে নিজের উইকেট এভাবে পূজোর উপহার হিসেবে দিতেন না মুম্বইকর। তবে, দ্বিতীয় ইনিংসে সুযোগ পাবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩১১ রান তুলেছে। তাই ভারত খুব বড় রান না তুললে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে দেখা যেতেই পারে পৃথ্বীকে।

এদিকে পৃথ্বীকে নিয়ে চারদিকের এমন উৎসব ও এখনি তাকে ক্রিকেট ঈশ্বর শচীনের সঙ্গে তুলনাটাকে মানছেন নে ক্যাপ্টেন কোহলি। ভারতীয় এ ব্যটিং জিনিয়াস ও বিশ্বের এক নাম্বার খেলায়ার আগলে রাখছেন তার দলের তুখোড় এ যুদ্ধকে। তাই তো পৃথ্বীর সেঞ্চুরীর পর সবচেয়ে উল্লোসিত দেখা গিয়েছিল ক্যাপ্টেনকেই। তিনিই তো পৃথ্বীকে নিয়ে চ্যালেঞ্জ নিয়েছিলেন। কোহলি বলছেন, ”ওকে চাপ দিবেন না। খেলাটা উপভোগ করতে দিন ওকে। তাকে নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়। ওর সেখানে পৌঁছতে হবে। সবকিছু দ্রুত শিখে নেয়ার অসম্ভব ক্ষমতা অাছে পৃথ্বীর”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *