স্বাধীনতা সুরক্ষায় জমিয়ত কর্মীরা প্রস্তুত : সিলেটে জমিয়ত মহাসচিব

স্বাধীনতা সুরক্ষায় জমিয়ত কর্মীরা প্রস্তুত : সিলেটে জমিয়ত মহাসচিব

পাথেয় রিপোর্ট : স্বাধীনতা সুরক্ষায় জমিয়ত কর্মীরা প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী। তিনি বলেন, আকাবিরের পদাংক অনুসরণে ছহীহ দ্বীনের সংরক্ষণে ও সকল ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে জমিয়ত কর্মীদেরকে সোচ্চার হতে হবে। ইসলাম ও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জমিয়ত কর্মীদেরকে দীপ্ত শপথ নিয়ে আল্লামা ফরিদ উদ্দিন মাসউদের নেতৃত্বে সংগঠিত হতে হবে।

বুধবার সিলেট নগরীর উপশহর জামিয়া লুগাতুল আরাবিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলার প্রশিক্ষণ কর্মশালা ও কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা সদস্য সচিব শায়খুল হাদিস তাহুরুল হক জকিগঞ্জী ও মাওলানা বদরুল হাসান রায়গড়ীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক শায়খুল হাদিস মাওলানা আব্দুর রউফ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন সাইফী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দিন মাকনুন, বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাংবাদিক মাওলানা মাসউদুল কাদির জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

কর্মীদের উদ্দেশে মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, সবার আগে নেতৃত্বের প্রতি আনুগত্য রাখতে হবে। দলীয় সর্বোচ্চ নেতৃত্বের প্রতি আনুগত্য না থাকলে ধ্বংস অনিবার্য। এ ক্ষেত্রে কোনো তাবিল বা ব্যাখ্যা চলে না। আমীরের নির্দেশনা না মানতে পারলে কাজ কখনো বেগবান করা যায় না।

তিনি সিলেট জমিয়তুল উলামার নেতৃবৃন্দের সুন্দর এই প্রশিক্ষণমূলক কার্যক্রমের প্রশংসাও করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামেয়ার মুহাদ্দিস মাওলানা ইকরাম উদ্দিন, মাওলানা ইজ্জত উল্লাহ, মাওলানা য়্যাছা, কানাইঘাট উপজেলা প্রতিনিধি মাওলানা দেলোয়ার হোসাইন, দক্ষিণ সুরমা আহ্বায়ক এডভোকেট সালেহ আহমদ জাকির, বিশ্বনাথ উপজেলার সদস্য সচিব মাওলানা কামরান আহমদ শিহাব, ওসমানীনগর উপজেলা প্রতিনিধি মাওলানা আব্দুল আউয়াল, মহানগর যুগ্ম সচিব মাওলানা শাহ নেছার আহমদ, সহ সচিব শাহজাহান আহমদ, সদর উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা দিলোয়ার হোসাইন, আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুল মতিন, হাফিজ বদর উদ্দিন, ফরিদ উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি মাওলানা জাকারিয়া, ছাত্রনেতা জয়নাল আবেদীন ও জাবেদ আহমদ।

সভায় জামেয়া লুগাতুল আরাবিয়ার আল-দাওয়াত ছাত্র সংসদের পক্ষে মেহমানবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শুয়াইব খান, হাফিজ ইমন আহমদ, শাহ উসমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *