স্বাস্থ্যকর্মীদের পাশে দাড়ালেন সালমান খান

স্বাস্থ্যকর্মীদের পাশে দাড়ালেন সালমান খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বলিউড তারকা সালমান খান বিভিন্ন সময়ে সাধারণ মানুষদের সহায়তা করে থাকেন। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে গত বছর তিনি বলিউড ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের সহায়তা করেছিলেন। এবার নিলেন স্বাস্থ্যকর্মীদের খাবারের দায়িত্ব।

যুব সেনার সঙ্গে হাত মিলিয়ে এ দায়িত্ব নিয়েছেন সালমান। খাদ্য তালিকায় কি কি থাকছেন তা জানিয়ে যুব সেনার নেতা রাহুল এন কানাল বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের জন্য সালমন খান অনেক চিন্তা করেন। অভিনেতার প্রশ্ন, সারা দিন তারা সেবা ও চিকিৎসায় ব্যস্ত থাকেন। নিজেদের খাবারটুকু কী ভাবে জোগার করেন তারা?

রাহুলের কথায়, ‘আর তাই তাদের খাদ্য সংস্থানের দায়ভার নিয়েছেন সালমান। এভাবেই তিনি ধন্যবাদ জানাতে চান সেই মানুষদের। আলোচনা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মুম্বইয়ের রাস্তায় খাবার সরবরাহের গাড়ি বেরিয়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *