হবিগঞ্জে মাদক উদ্ধার : আটক ৪৪

হবিগঞ্জে মাদক উদ্ধার : আটক ৪৪

হবিগঞ্জ প্রতিনিধি ● পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক এবং ৫শ’ গ্রাম গাঁজা, ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার দেশী মদ উদ্ধার করেছে। আটককৃতদের মধ্যে একজন অভিযুক্ত আসামী এবং ৩৬ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রয়েছে।

পুলিশের এএসপি নাজিম উদ্দিন বলেন, তাদেরকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে।

এদিকে, পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫শ’ গ্রাম গাঁজা, ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার দেশী মদ উদ্ধার করেছে।
আটককৃতদের জেলে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *