হাইআতুল উলইয়ার অধীনে দাওরায়ে হাদীসের পরীক্ষা ৬ এপ্রিল শুরু
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের ২০১৯-২০ সালের দাওরায়ে হাদীসের (তাকমীল) পরীক্ষা ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ২৩ শাবান ১৬ এপ্রিল।
সূত্রে জানা যায়, এটা পরীক্ষার সম্ভাব্য তারিখ বলে জানিয়েছে হাইয়াতুল উলইয়া কর্তৃপক্ষ।
কওমি মাদরাসায় ইতোমধ্যেই দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন চলবে ১০ রবিউল আউয়াল পর্যন্ত ও বর্ধিত ফিসহ ১৫ রবিউল আউয়াল পর্যন্ত।
এক বিজ্ঞপ্তিতে হাইয়াতুল উলইয়া বোর্ড জানিয়েছে, পরীক্ষার নিবন্ধনের সমস্ত কাগজপত্র স্ব স্ব বোর্ডে প্রেরণ করা হয়েছে। খুব শীঘ্রই প্রত্যেক মাদরাসায় পৌঁছে যাবে। পরীক্ষার্থীদের নিবন্ধনের জন্য এবং এ সংক্রান্ত যে কোন তথ্য জানতে নিজ নিজ মাদরাসায় যোগাযোগ করতে বলা হয়েছে।
যে সকল শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন-
১। ১৪৩৮ হিজরি/২০১৭ সনের পর আল হাইআতুল উলয়াভুক্ত ৬ বোর্ডের অধীনে মেশকাত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।
২। ১৪৩৮ হিজরী/২০১৭ সনের পর দেশ বিদেশের কোন কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষায় মেশকাত উত্তীর্ণ ছাত্র-ছাত্ররী (ও বোর্ডের অধীনে পরীক্ষা না নিয়ে থাকলে)।
৩। ২০১৭ সনের পূর্বে ৬ বোর্ডের অধীনে অথবা দেশ বিদেশের কোন কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।
৪। আল হাইআতুল উলয়ার অধীনে ১৪৩৯ হিজরী/২০১৮ ঈসাব্দে এবং ১৪০হিজরী/২০১৮ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় অকার্য পরীক্ষার্থী।
৫। মানয়োন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ১৪৪০হিজরী/ ২০১৯ সালে দাওরায়ে হাদীস পরীক্ষায় উত্তীর্ণরা।
৬। আল-হাইআতুল উলয়ার অধীনে ১৬ হিজরী/২০১১ সালের দাওরায়ে হাদীসের পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, ১৪৪০ হিজরি/২০১৯ সনের দাওরায়ে হাদীস পরীক্ষায় যাদের খাতা বাতিল বা যবত করা হয়েছে তারা ১৪৪১ হিজরি/২০২০ সালের পরীক্ষা দাওয়ায়ে হাদীস পরীক্ষায় নিবন্ধণের সুযোগ পাবে না।


