হাদিস কনফারেন্সে আব্দুল হাফিজ মক্কী তনয় শায়খ ওমর

হাদিস কনফারেন্সে আব্দুল হাফিজ মক্কী তনয় শায়খ ওমর

হাদিস কনফারেন্সে আব্দুল হাফিজ মক্কী তনয় শায়খ ওমর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর চৌধুরীপাড়ার জামিআ ইকরা বাংলাদেশের আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিসে এসে উপস্থিত হয়েছেন পৃথিবী বিখ্যাত গ্রন্থ ফাজায়েলে আমলের রচয়িতা শাইখুল হাদীস আল্লামা জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর অন্যতম খলীফা, আরব বিশ্বের পরিচিত মুখ, পীরে কামেল শায়েখ আব্দুল হাফিজ মক্কী (রহ.)-এর সুযোগ্য তনয় আল্লামা ওমর মালিক মক্কী। এছাড়াও সঙ্গে ছিলেন শায়েখ আব্দুল হাফিজ মক্কী (রহ.)-এর ভাই শায়খ আবদুল্লাহ মালিক মাক্কী।

আল্লামা ওমর মক্কীকে জামিআ ইকরার গেটে প্রবেশের সময় স্বাগত জানান, জামিআ ইকরার রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ, কেন্দ্রীয় ইকরা বাংলাদেশ-এর প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির, ইকরার সিনিয়র মুদাররিস মুফতী শফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থীররা।

কেন্দ্রীয় ইকরা বাংলাদেশ-এর প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলহামদুলিল্লাহ, আমাদের ‘সুনানে তিরমিযীর’ দরস এবং পাঠের কনফারেন্সে উপস্থিত হয়েছেন আল্লামা ওমর মক্কী। আমরা হযরতকে অভিনন্দন জানাই।

জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে জানান, মুহাদ্দিসীন উলামায়ে কেরামদের জন্য দরস উন্মুক্ত থাকবে। এছাড়া ইফতা বিভাগ ও দাওরায়ে হাদীসের শিক্ষার্থীরা দরসে বসতে পারবে। তবে সবাইকে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে।

এদিকে দ্বিতীয় দিনের দরস সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। দরস প্রদান করছেন শায়খ আবুল খায়ের আল-মাদানী (রহ.)-এর ছাত্র শায়েখ মুহাম্মাদ আব্দুল মাজেদ আল হান্নাবী, সিরিয়া, মুক্বিম মদনিা, ফখরুল মুহাদ্দিসীন মাওলানা সাইয়্যিদ ফখরুল হাসান মুরাদাবাদী (রহ.)-এর ছাত্র আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশ, শায়খ মুহাম্মাদ আশ শাযালী, নিউফর, সনদ ও মতনসহ কুতুবে সিত্তাহ-এর হাফেজ ও উলূমে হাদীস বিশেষজ্ঞ শায়খ হাসান হায়দার আল-ওয়ায়েলী, ইয়ামেন, তিন্নিসী (রহ.)-এর ছাত্র ও মাখতুতাত ও উলূমে বিশেষজ্ঞ শায়খ নাজম আব্দুর রহমান খালাফ, ইরাক, শায়খ আব্দুল হাফিজ মক্কি-এর ছোট ভাই শায়খ মালেক আব্দুল ওয়াহিদ আল-মাদানী, শাইখুল হিন্দ ও মাওলানা ইয়াকুব নানুতুবী রহ.এর শাগরিদ আল্লামা রাসূল খান হাজারাভী (রহ.)-এর ছাত্র মাওলানা নুরুদ্দীন লাহোরী, বাংলাদেশ, শায়েখ নাসির খান (রহ.)-এর ছাত্র মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ প্রমুখ।

উল্লেখ, বাংলাদেশে এই প্রথম রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক হাদীস কনফারেন্স ও উচ্চতর সনদ প্রদান মজলিস। রোববার (১২ জানুয়ারি) থেকে কনফারেন্সটি শুরু হয়েছ। চলবে ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *