বিমান নামতে পারেনি চাটগাঁয়, যেতে হলো কলকাতা

বিমান নামতে পারেনি চাটগাঁয়, যেতে হলো কলকাতা

বিমান নামতে পারেনি চাটগাঁয়, যেতে হলো কলকাতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ঘন কুয়াশায় ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিমানের ১২২ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের কথা ছিল।

বিষয়টি জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ওমানের মাসকাট থেকে আসা বিমানের ১২২ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করতে পারেনি। পরে সেটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। অবস্থার উন্নতি হলে ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হবে।

এদিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা করতে পারছে না। ঘন কুয়াশার কারণে রোববার দিবাগত রাত সোয়া ৩টা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ।

বিমানবন্দর সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টা ১১ মিনিটে জেদ্দার উদ্দেশে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। এরপর ঘন কুয়াশায় কারণে আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। অপরদিকে বিমানের বিজি ০৮৭ ফ্লাইট কুয়ালালামপুর থেকে ঢাকায় আসছিল, কিন্তু সেটি কলকাতায় অবতরণ করেছে। কারণ একই, ঘন কুয়াশা।

১০০ মিটারে নেমে এসেছে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি)। এটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করতে পারে।

তবে এ অবস্থা অল্প সময়ের মধ্যেই কেটে যাবে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ দিকে দুইদিন পর রাজধানীর আকাশে আজ সকালে রোদের দেখা মিলেছে। শীতের তীব্রতাও গত দুই দিনের তুলনায় কম। আবহাওয়াবিদরা বলছেন, দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও সারাদেশেই আবহাওয়ার অবস্থার কিছুটা উন্নতি হবে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘আজকের আবহাওয়া সারাদিন শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। পূর্বাঞ্চলে কুয়াশা আছে, একটু পর হয়তো হালকা কুয়াশা থাকবে। তবে আগের দুই দিনের চেয়ে অবস্থার উন্নতি হবে। আর রংপুর বিভাগ, রাজশাহী, নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা – এসব অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *