হিন্দুদের হোলির শুভেচ্ছা জানালেন পাকিস্তান প্রধানমন্ত্রী

হিন্দুদের হোলির শুভেচ্ছা জানালেন পাকিস্তান প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে জুড়ে হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব চলছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে হিন্দুরা পালন করছেন এই আনন্দের উৎসব। এই উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের লোকদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইটবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। ওই টুইটবার্তায় ইমরান খান বলেছেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি। এ উৎসব শান্তিপূর্ণ ও বর্ণিল হোক।

পাকিস্তানেও হিন্দু সম্প্রদায়ের বহু লোক বসবাস করেন। এ বিষয়ে পাকিস্তানের হিন্দু কাউন্সিল জানিয়েছে, বর্তমানে পাকিস্তানে ৮০ লাখের বেশি হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করছেন।

সূত্র : গালফ নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *