১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম ১০০ কেজি গাঁজাসহ রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে একটি মিনি ট্রাক উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ সুমন ওরফে নোয়াখাইল্যা সুমন ওরফে খোকন (৩৬) ও মোসাঃ শিউলি বেগম (৪০)।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮.১৫ টায় উত্তরা পূর্ব থানার ৬নং সেক্টরের মাথায় ঢাকা-ময়মনসিংহ রোডের ওপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান।

তিনি বলেন, কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিতস্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *