১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ‘হাফ ভাড়া’ কার্যকর

১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ‘হাফ ভাড়া’ কার্যকর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামে ‘হাফ ভাড়া’ চালু করেছে বাস মালিক সমিতি। রোববার চট্টগ্রাম বাস মালিক সমিতির নেতারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। আগামী ১১ ডিসেম্বর থেকে এ ভাড়া কার্যকর হবে।

এর আগে গত শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আমরা কয়েকটি মালিক সমিতির নেতাদের সাথে বৈঠকে বসেছিলাম। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী রোববার একটি ইতিবাচক ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, সারা দেশে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকরসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলন করেছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকালও তারা রামপুরা ব্রিজ, মতিঝিল শাপলা চত্বরসহ কয়েকটি স্থানে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা বলছে, মালিকপক্ষ শুধু ঢাকা শহরের শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর করার ঘোষণা দিয়েছে। এটি গ্রহণযোগ্য নয়। আমরা চাই সারা দেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করে সরকার গেজেট প্রকাশ করবে। একই সাথে নিরাপদ সড়কের পাশাপাশি ১১টি দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। এই দাবি বাস্তবায়ন না হলে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন চলতে থাকবে। এইচএসসি পরীক্ষার জন্য আপাতত রাস্তা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এ দিকে রামপুরা থেকে শিক্ষার্থীরা নতুন ১১ দফা দাবিতে বলেছেন সড়কে নাঈম ও মাঈনউদ্দিন হত্যার বিচার করতে হবে। তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গুলিস্তান ও রামপুরা ব্রিজ সংলগ্ন এলাকায় পথচারী পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *